ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ২ কেজি গাঁজাসহ আটক চাঁনমিয়া

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 516

ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই ব্যক্তিকে রোববার গভীর রাতে আটক করা হয়।

গতকাল রোববার (২৪ আগস্ট) রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি চাঁনমিয়া শেখকে (৪৫) আটক করা হয়। আটককৃত চাঁনমিয়া বাউশখালী গ্রামের বাসিন্দা।

ওসি’র বক্তব্য: ‘সে চিহ্নিত মাদক ব্যবসায়ী’

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “চাঁনমিয়া বাউশখালী এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।”

তিনি আরও বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাউষখালী এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ চাঁনমিয়াকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

ফরিদপুরে ২ কেজি গাঁজাসহ আটক চাঁনমিয়া

আপডেট সময় : ০৩:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫