বান্ধবীকে যৌন নির্যাতনের অভিযোগে তরুণী গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:২৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / 754
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বান্ধবীকে যৌন নির্যাতন এবং ভিডিও ধারণের অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনলাইনে অর্ডার করা কৃত্রিম পুরুষাঙ্গ ব্যবহার করে অভিযুক্ত তরুণী প্রায় দেড় মাস ধরে এই পাশবিক নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ ভুক্তভোগীর।
ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে নির্যাতন
পুলিশ জানায়, চান্দগাঁও এলাকায় একই পোশাক কারখানায় চাকরি করতেন এবং একই বাসায় বসবাস করতেন ভুক্তভোগী ও অভিযুক্ত দুই তরুণী। ভুক্তভোগী বিবাহিত হলেও তার স্বামী গ্রামের বাড়িতে থাকেন, আর অভিযুক্ত অবিবাহিত।
অভিযোগ উঠেছে, অভিযুক্ত তরুণী অনলাইনে কৃত্রিম পুরুষাঙ্গ অর্ডার করে আনেন। এরপর বেল্টের সাহায্যে সেটি নিজের শরীরে লাগিয়ে দেড় মাস আগে প্রথমবার ভুক্তভোগীকে জোরপূর্বক নির্যাতন করেন এবং সেই দৃশ্য গোপনে ভিডিও করেন। পরে সেই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে তিনি দীর্ঘদিন ধরে ওই তরুণীকে নির্যাতন করে আসছিলেন।
আইনি পদক্ষেপ
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগীর বাবা চান্দগাঁও থানায় অভিযোগ জানালে পুলিশ দ্রুত বরিশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ জানান, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে মঙ্গলবার আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।



















