বিজয়নগরে ৮ কেজি গাঁজাসহ আটক ২
- আপডেট সময় : ০৯:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
- / 159
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সিঙ্গার বিল ইউনিয়নে কাশিনগর এলাকায় ৮ কেজি গাঁজাসহ আটক ২ জন নারী।
১৫ই নভেম্বর (শুক্রবার) সকাল ৬:৪৫ মিনিটে বিজয়নগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ ইউনুছ মিয়া ও এএসআই(নিরস্ত্র) মোঃ আব্দুল করিম তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চলাকালে অটোরিকশা কাশিনগর থেকে সিঙ্গারবিল আসার পথে শাজাহান মিয়ার দোকানের সামনে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন উপজেলা সিংগারবিল ইউনিয়নের কাশিনগর (বাগান বাড়ি) লোকমান মিয়ার স্ত্রী রেহেনা বেগম (৪১) (জোছনা) ও আব্বাস আলীর স্ত্রী ফাতেমা বেগম (৪০)
এ বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রওশন আলী বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে মাদকবিরোধী অভিযান চলাকালে ও গোপন তথ্যর ভিওিতে এদেরকে আটক করে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।





















