মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / 393
ফরিদপুরের মধুখালীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাসেলের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার বিস্তারিত
আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করতে এই মাসিক সভার আয়োজন করা হয়। সভায় মধুখালী উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী।
এছাড়াও রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকি, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক প্রমুখ।
বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য সরকারি দপ্তরের প্রধানরাও সভায় উপস্থিত ছিলেন।




















