ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলায় পুলিশ কর্মকর্তার আজম শেখ এর যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • / 231

ফরিদপুরের মধুখালীতে দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেল থেকে ফেনসিডিলসহ গ্রেফতার আজম শেখ নামে পুলিশের সাবেক এক ট্রাফিক ইন্সপেক্টর (টিআই)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (৩ জুন) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর দুপুরে ফরিদপুর-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেটে দুর্ঘটনাকবলিত একটি মোটরসাইকেলসহ স্থানীয় জনতার হাতে আজম শেখ আটক হন। এ সময় ওই মোটরসাইকেলের বক্স ও তেলের ট্যাংকের মধ্যে বিশেষ কায়দায় রাখা ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মধুখালী থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো: সফিকুল ইসলাম পুলিশ আজম শেখ ও মো: নুর আলম (২৯) নামে দু’জনকে আসামি করে থানায় একটি মামলা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি মো: ছানোয়ার হোসেন জানান, নিষিদ্ধ ফেনসিডিল বহনের দায়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১), ৩ এর (খ) ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মামলার অপর আসামি নূর আলমকে অভিযোগ থেকে খালাস দেয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত পুলিশের সাবেক এই টিআই শেখ আজম নড়াইল জেলার লোহাগড়া থানার পাঁচুড়িয়া গ্রামের আলী আহম্মদ শেখের ছেলে। গ্রেফতার হওয়ার সময় তিনি ঝিনাইদহ জেলায় টিআই হিসেবে কর্মরত ছিলেন।

মাদক মামলায় পুলিশ কর্মকর্তার আজম শেখ এর যাবজ্জীবন

আপডেট সময় : ১২:২৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪