মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদক ঢাকা
- আপডেট সময় : ১০:১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / 378
মিরপুরের পল্লবীতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে সাংবাদিক প্লটের ৩নং ওয়াপদা বিল্ডিয়ের কাছে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. সেলিম (৩০)। তিনি মিরপুর ১২-এর ‘ই’ ব্লকে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি ঘটনাস্থলে আছি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত চলছে।’
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।





















