রাঙ্গাবালীতে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ

প্রতিনিধিপটুয়াখালী
- আপডেট সময় : ১২:৫২:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / 269
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ এই ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে রাঙ্গাবালী সদর ইউনিয়নের বাহেরচর বাজার নতুন ব্রিজ–সংলগ্ন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। হামলাকারী ব্যক্তিরা চিৎকার দিয়ে কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে চলে যান।























