ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের অভিযানে ফরিদপুরে রাব্বি আটক, উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • / 1276

ফরিদপুর সদর উপজেলা থেকে প্রায় ১ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

আজ রোববার (২৪ আগস্ট) দুপুর ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার কোমরপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ও বিস্তারিত

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম খালিদ হাসান রাব্বি (২৪)। তিনি ফরিদপুর জেলার কোতয়ালী থানার চর জুয়াইর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খালিদ হাসান রাব্বি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদক সরবরাহ করে আসছিলেন।

আইনি পদক্ষেপ

গ্রেপ্তারকৃত খালিদ হাসান রাব্বির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের অভিযানে ফরিদপুরে রাব্বি আটক, উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা

আপডেট সময় : ০৯:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫