ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষিত

নিজস্ব প্রতিবেদক রংপুর
  • আপডেট সময় : ০৭:১৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 671

রংপুরের মিঠাপুকুরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। শুক্রবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত গ্রেফতার

মিঠাপুকুর থানা পুলিশ জানায়, অভিযুক্ত রুহুল আমিনকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। রুহুল আমিন পেশায় একজন সার্ভেয়ার।

ঘটনার বিবরণ

শিশুটি শুক্রবার সকালে ফুল কুড়াতে রুহুল আমিনের বাড়িতে যায়। ফুল বাগানে ফুল তোলার সময় রুহুল আমিন তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে

গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

মামলা দায়ের

এ ঘটনায় মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়েছে।

বৈরাতী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগস :

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষিত

আপডেট সময় : ০৭:১৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫