ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সামনেই বর্ষাকে মারল বিএনপি নেতারা, ফরিদপুরে উত্তাল ছাত্র বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:২৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 951

ফরিদপুরের নগরকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ও এইচএসসি পরীক্ষার্থী বৈশাখী ইসলাম বর্ষার ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বর্ষা নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের বাসিন্দা এবং সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রী।

ঘটনার সূত্রপাত কয়েকদিন ধরে বর্ষার ছোট বোনকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে। অভিযুক্ত শরিফ বেপারী স্থানীয় এক বিএনপি নেতার সমর্থকের ছেলে। এই ঘটনায় বর্ষা থানায় অভিযোগ করলে আজ শুক্রবার বিকেলে পুলিশ ওই এলাকায় গিয়ে শরিফকে আটক করে। কিন্তু পুলিশি এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বিএনপি কর্মীরা।

পুলিশের সামনেই বর্ষাকে মারধরের অভিযোগ
বর্ষার ভাষ্যমতে, পুলিশের উপস্থিতিতেই তাঁকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধর করা হয়। বর্ষা বলেন, ‘আমাকে মারতে মারতে ওরা বলেছে, আমাদের ছাড়া পুলিশের কাছে গেছিস কেন? এলাকায় কোনো সমন্বয়গিরি চলবে না।’ তিনি এ ঘটনার ভিডিও ফেসবুক লাইভে তুলে ধরলে বিষয়টি আরও বিস্তৃত হয়।

ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপরও হামলা, পুলিশ সদস্য মারধরের ঘটনাও
হামলার খবর শুনে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বর্ষার বাড়িতে গেলে তাঁদের ওপরও চড়াও হয় স্থানীয় বিএনপি কর্মীরা। উত্তেজিত হামলাকারীরা এক পুলিশ সদস্যকে মারধর এবং পুলিশের গাড়িতে হামলাও চালায়।

সড়ক অবরোধ করে প্রতিবাদ, যান চলাচল বন্ধ
এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রাত সাড়ে ৮টা থেকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ভবুকদিয়া এলাকায় সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী
রাত ১০টার দিকে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় বিশিষ্টজনদের অনুরোধে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিচারের দাবি, অভিযুক্ত নেতা ধরাছোঁয়ার বাইরে
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা তাহসিন বলেন, ‘বর্ষার ওপর এমন হামলার প্রতিবাদে আমরা ওর বাড়িতে যাই, তখন আমাদের ওপরও হামলা হয়। আমরা দ্রুত হামলাকারীদের বিচার চাই।’ এ বিষয়ে অভিযুক্ত উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বদিউজ্জামান তারা মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

পুলিশের বক্তব্য ও আইনগত অগ্রগতি
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসিফ ইকবাল বলেন, ‘উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্ত শরিফ বেপারীকে আটক করা হয়েছে এবং সেনাবাহিনীর সহায়তায় অভিযান চলছে।’

পুলিশের সামনেই বর্ষাকে মারল বিএনপি নেতারা, ফরিদপুরে উত্তাল ছাত্র বিক্ষোভ

আপডেট সময় : ০১:২৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫