ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ইউএনওকে ‘অপ্রীতিকর মেসেজ’ পদ হারালেন সাংবাদিক

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১৭:০০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 627

ফরিদপুরের সদরপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানাকে হোয়াটসঅ্যাপে একাধিকবার ‘অপ্রীতিকর মেসেজ’ পাঠানো এবং একজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগে পদচ্যুত হয়েছেন এক সাংবাদিক। অভিযুক্ত শিশির খাঁন দৈনিক কালের কণ্ঠের সদরপুর-চরভদ্রাসন প্রতিনিধি ছিলেন।

প্রেসক্লাব থেকে বহিষ্কার, সাংবাদিক সমাজে বয়কট

এই ঘটনায় সোমবার (২ জুন) সকাল ১১টায় সদরপুর উপজেলার শিল্পকলা একাডেমিতে এক জরুরি সভা আহ্বান করা হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী শিশির খাঁনকে সদরপুর ডিজিটাল প্রেসক্লাব থেকে বহিষ্কার এবং স্থানীয় সাংবাদিক সমাজ থেকে বয়কট ঘোষণা করা হয়।

ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর তুহিন জানান, “শিশির খাঁনের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাই তাকে ক্লাবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

‘হলুদ সাংবাদিক’ বর্জনের ডাক

সদরপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক দিনকালের প্রতিনিধি মো. সাঈদুর রহমান লাবলু বলেন, “এই ধরনের হলুদ সাংবাদিককে বয়কটের মাধ্যমে আমাদের সাংবাদিক সমাজ কলঙ্কমুক্ত হলো। আমরা সরকারি-বেসরকারি দপ্তরগুলোকে অনুরোধ জানাই, শিশির খাঁনের সঙ্গে কোনো ধরনের তথ্য বা সহযোগিতা বিনিময় না করতে।”

ইউএনওর অভিযোগ

সদরপুরের ইউএনও জাকিয়া সুলতানা জানান, “শিশির খান আমাকে বেশ কিছুদিন ধরে হোয়াটসঅ্যাপে অপ্রীতিকর বার্তা পাঠিয়ে আসছিল। এছাড়াও তিনি নানা বিষয়ে সংবাদ করে আমাকে হয়রানির হুমকি দিয়েছেন।”

উপস্থিত সাংবাদিকদের অবস্থান স্পষ্ট

সভায় সভাপতিত্ব করেন সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি প্রভাত কুমার সাহা, দৈনিক সমকালের মো. সাব্বির হাসান, দৈনিক ভোরের ডাকের আবুল বাশার মিয়া, মানবজমিনের শিমুল তালুকদার, বাংলা টিভির নুরুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ইউএনওর কাছে রেজ্যুলেশন হস্তান্তর

সভা শেষে শিশির খাঁনকে বয়কটের সিদ্ধান্তসংবলিত রেজ্যুলেশনের কপি ইউএনওর কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেন সাংবাদিক প্রতিনিধিরা।

ফরিদপুরে ইউএনওকে ‘অপ্রীতিকর মেসেজ’ পদ হারালেন সাংবাদিক

আপডেট সময় : ০৯:১৭:০০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫