ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে প্রকৃতির রোষানল? সাপের ছোবলে প্রাণ গেল এক যুবকের

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 491

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সাপের কামড়ের তিনদিন পর কাউসার ভূঁইয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২০ জুন, ২০২৫) সকালে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বিল্লাল এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত কাউসার ভূঁইয়া চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের শালিপুর মধ্য গ্রামের মৃত ফালু ভূঁইয়ার ছোট ছেলে। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

ধানক্ষেতে সাপের কামড়, তিনদিনের লড়াই শেষে মৃত্যু

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ জুন দুপুরে কাউসার ভূঁইয়া তার ধানক্ষেতে গরু তাড়াতে গিয়েছিলেন। সেখানেই তাকে সাপ কামড় দেয়। বাড়িতে ফিরে তিনি পরিবারকে সাপ কামড়ানোর কথা জানান।

হাসপাতাল

ওইদিন বিকেলে পরিবারের লোকজন দ্রুত তাকে প্রথমে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনদিন ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।

ফরিদপুরে প্রকৃতির রোষানল? সাপের ছোবলে প্রাণ গেল এক যুবকের

আপডেট সময় : ০৩:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫