ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকরা আর অবহেলিত থাকবে না : ফরিদপুরে এনসিপির জুনায়েদ জিতু

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩১:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 421

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণের কথা স্মরণ করিয়ে দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র জেলা শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়ক এস এম জুনায়েদ জিতু বলেছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার আদায়ে তিনি সবসময় কাজ করবেন। কেন্দ্রীয় কমিটি থেকে দায়িত্ব পাওয়ার পর রবিবার (২২ জুন, ২০২৫) দুপুরে নিজ জেলা ফরিদপুরে প্রথমবার এসে মুন্সিবাজার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

জিতু বলেন, “সকলের ঐকান্তিক প্রচেষ্টায় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশের সূচনা করা হয়েছে। শ্রমিকরা সবসময় অবহেলিত থাকে, কিন্তু জুলাই অভ্যুত্থানে তাদের ব্যাপক অংশগ্রহণ ছিল।”

শহীদ ও আহতদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

জুলাই অভ্যুত্থানে জেলায় শহীদ ও আহতদের বিষয়ে তিনি আরও বলেন, “আমি প্রতিটি শহীদ পরিবারের খোঁজ খবর নিব, তাদের পাশে দাঁড়াবো। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলার আহত ভাই-বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।” তিনি এনসিপিকে শক্তিশালী করতে সকলের সহযোগিতাও কামনা করেন।

গণসংবর্ধনা ও কর্মী সমাবেশ

রবিবার সকালে ঢাকা থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে ফরিদপুর আসার পথে ফরিদপুর-বরিশাল মহাসড়কের মুন্সিবাজার এলাকায় এনসিপির নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। এর আগে বেশ কিছু গাড়ির বহর ও সমর্থক নিয়ে তিনি ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা, জোয়ারের মোড়, গেরদা এবং মুন্সিবাজার এলাকার মানুষের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর শাখার ১ নং যুগ্ম সমন্বয়কারী এস এম জাহিদ এবং সদস্য এস এম আকাশ।

শ্রমিকরা আর অবহেলিত থাকবে না : ফরিদপুরে এনসিপির জুনায়েদ জিতু

আপডেট সময় : ০৯:৩১:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫