ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবিকে গুলি: শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পিসহ ৩ জন গ্রেফতার, বিপুল অস্ত্র উদ্ধার

বিশেষ প্রতিবেদক ঢাকা :
  • আপডেট সময় : ০৬:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 923

রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল এবং ১৫১ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে।

রোববার (২৯ জুন, ২০২৫) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান ও গ্রেফতার

তিনি জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে যশোর জেলার ঘোপ নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী বাপ্পি ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক এবং তার দুই সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মো. কামরুল হাসানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল এবং ছয়টি গুলিভর্তি ম্যাগজিনসহ মোট ১৫১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ফকিরাপুলের ঘটনা ও ডিবি’র তদন্ত

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গত ১৮ জুন রাত সোয়া ৯টার দিকে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকার ডিআইটি এক্সটেনশন রোডে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবদুর রহমান নামে একজনকে আটক করে। পরবর্তীতে আব্দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবির অভিযানিক দল ১৯ জুন রাত সোয়া ১২টার দিকে ফকিরাপুল থেকে পল্টনগামী একটি সিলভার রঙের প্রাইভেটকারকে থামানোর নির্দেশ দেয়।

এ সময় গাড়িতে অবস্থানরত দুই মাদক কারবারি আকস্মিকভাবে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পালিয়ে যায়। এই গুলিতে ডিবির তিন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক কারবারিদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

ডিবি বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করে জানতে পারে যে, এই ঘটনার মূল হোতা ছিল বাপ্পি। তাকে ধরতে ডিবি ঢাকা, বরিশাল, সাতক্ষীরা ও যশোরের বিভিন্ন এলাকায় ব্যাপক সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

বাপ্পির আস্তানা ও অস্ত্রের মজুদ

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের নজরুল ইসলাম নামে এক ব্যক্তির দুইতলা বাড়ি থেকে সন্ত্রাসী বাপ্পি, তার সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ও কামরুল হাসানকে গ্রেফতার করা হয়। বাপ্পির দেহ তল্লাশি করে একটি পিস্তল এবং দুটি ম্যাগজিনে ৭ রাউন্ড গুলিভর্তি অবস্থায় উদ্ধার ও জব্দ করা হয়।

বাপ্পির দেওয়া তথ্যের ভিত্তিতে, শনিবার রাতেই ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন বাদশা মিয়া রোডের আবাসিক এলাকায় একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে আরও দুটি বিদেশি পিস্তল, চারটি গুলিভর্তি ম্যাগজিনসহ ১৪৪ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়। এই সফল অভিযানের মধ্য দিয়ে ডিবি রাজধানীতে সংগঠিত অপরাধ দমনে আরও এক ধাপ এগিয়ে গেল।

ডিবিকে গুলি: শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পিসহ ৩ জন গ্রেফতার, বিপুল অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৬:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫