ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে গণধর্ষণ মামলার প্রধান আসামি ফরহাদসহ গ্রেফতার ২

শেখ সালমান আহমেদ, ফরিদপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:৪৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 904

ফরিদপুরের মধুখালীতে একটি দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি এবং এক মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে গ্রেফতারের পর রবিবার (৬ জুলাই) দুপুরে তাদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতদের পরিচয়

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. নুরুজ্জামান জানান, দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হলেন মো. ফরহাদ হোসেন (২৮)। তার বাবার নাম মো. ইয়াছিন শেখ ওরফে কটো এবং বাড়ি আশাপুর (উত্তরপাড়া), মধুখালী। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারায় গত ১৬/০৭/২০২৪ তারিখে দায়ের করা ১৬ নম্বর মামলা রয়েছে।

অন্যদিকে, গ্রেফতারকৃত অপর আসামি হলেন আব্দুর রহিম বিশ্বাস (৪০)। তিনি মৃত আবুল কালামের ছেলে এবং বাড়ি মধুখালী পৌরসভার পশ্চিম গাড়া খোলা এলাকায়। ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি দায়ের করা একটি মাদক মামলায় তার বিরুদ্ধে এক বছরের সাজা ছিল।

পুলিশের বক্তব্য

ওসি এস.এম. নুরুজ্জামান জানান, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফরিদপুরে গণধর্ষণ মামলার প্রধান আসামি ফরহাদসহ গ্রেফতার ২

আপডেট সময় : ০৮:৪৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫