মধুখালীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে দুইহাজার বৃক্ষের চারা বিতরণ
- আপডেট সময় : ১০:৫৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / 295
পরিবেশ রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নে ফলজ বৃক্ষ বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আজ রবিবার (২৭ জুলাই) ভূষণা-লক্ষণদিয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর মাঝে দুটি করে মোট দুই হাজার ফলজ চারা (আম, লিচু, পেয়ারা ইত্যাদি) বিতরণ করা হয়। একই সাথে, আরও ১৬টি পরিবারের হাতে চারা তুলে দেওয়া হয়।
বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ
এই বৃক্ষ রোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূষণা-লক্ষণদিয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফরিদপুর জেলা প্রতিনিধি মুফতি আব্দুর রহিম ফিরোজ।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের অঙ্গীকার
এ সময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন, “পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা এবং একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা চলমান থাকবে ইনশাআল্লাহ।” এই উদ্যোগ স্থানীয় পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।





















