ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত নিরপেক্ষ নির্বাচন হলে গণঅভ্যুত্থান পূর্ণতা পাবে: ফরিদপুরে শাহজাদা মিয়া

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 345

একটি নিরপেক্ষ নির্বাচন হলে তবেই জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য তার দল অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করছে এবং আশা করছেন আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

গণতন্ত্র রক্ষায় বিএনপির সংগ্রাম

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলা চত্বরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহজাদা মিয়া এসব কথা বলেন। তিনি বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল, এখানে কোনো চাঁদাবাজ, দখলবাজ বা সন্ত্রাসীর স্থান নেই। গত ১৬ বছর ধরে গণতন্ত্র রক্ষায় বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে নিরন্তর লড়াই-সংগ্রাম করেছে। এই সময় আমাদের অসংখ্য নেতাকর্মী মামলা, হামলা, গুম এবং খুনের শিকার হয়েছেন।”

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

শাহজাদা মিয়া তার নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “বর্তমানে ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা না যায়।”

সদরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বরের সভাপতিত্বে এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুবদল নেতা মুন্সী ইসারত এবং শ্রমিক দলের সহ-সভাপতি আসাদুজ্জামান নুর।

দ্রুত নিরপেক্ষ নির্বাচন হলে গণঅভ্যুত্থান পূর্ণতা পাবে: ফরিদপুরে শাহজাদা মিয়া

আপডেট সময় : ১০:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫