ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩, আহত ১৫

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 386

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কানাইপুরের নতুন ব্রিজের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যশোর থেকে ঢাকার দিকে যাচ্ছিল রয়েল এক্সপ্রেসের একটি বাস। অন্যদিকে, ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল দর্শনা ডিলাক্সের আরেকটি বাস। কানাইপুর নতুন ব্রিজের ওপর দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নারী ও হাসপাতালে নেওয়ার পর দুই জন পুরুষসহ মোট ৩ জন নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

সংশ্লিষ্টদের বক্তব্য

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুই বাসের ১৫ জনের মতো আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, “দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নারী ঘটনাস্থলে এবং দুই জন পুরুষ হাসপাতালে মারা গেছেন। আমরা তদন্ত করছি।”

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩, আহত ১৫

আপডেট সময় : ০৩:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫