ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পদ্মার পানি বেড়ে ডুবে গেছে ৩১ গ্রাম, দুর্ভোগে ১২০০ পরিবার

মিজানুর রহমান ফরিদপুর:
  • আপডেট সময় : ০৫:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 372

ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মার পানির চাপ বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার দুটি ইউনিয়নের প্রায় ১ হাজার ২০০ পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

দুর্ভোগে দুই ইউনিয়নের বাসিন্দারা

সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের প্রায় ১ হাজার ১০০ পরিবার এবং আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামের প্রায় ৫০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আকস্মিক পানি ঢুকে যাওয়ায় ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে, যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক বাসিন্দা গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন।

স্থানীয় কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অভিযোগ, মাঠের ধান, পাট ও শাকসবজি ঘরে তোলার আগেই হঠাৎ পানি আসায় বহু জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বাধ্য হয়ে অপরিপক্ক ফসল কেটে ঘরে তুলছেন।

প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের প্রস্তুতি

দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সরদার জানিয়েছেন, তাদের ইউনিয়নের অনেক গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং আগামী দু-এক দিনের মধ্যে আরও গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, সদরপুর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী কয়েক দিন তা আরও বাড়তে পারে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। প্রয়োজনে জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।

ফরিদপুরে পদ্মার পানি বেড়ে ডুবে গেছে ৩১ গ্রাম, দুর্ভোগে ১২০০ পরিবার

আপডেট সময় : ০৫:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫