ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৬% কমিশনের অডিও ফাঁস, ফেঁসে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 575

টেন্ডার নিয়ে কমিশন দাবির একটি অডিও ফাঁস হওয়ায় অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রেস সেক্রেটারি মাহফুজ আলম বিতর্কের কেন্দ্রে এসেছেন। অডিওটি ফাঁস করেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

এ ঘটনা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। অনেকেই বিষয়টির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

অডিওতে যা ছিল

ফাঁস হওয়া অডিওতে মাহফুজ আলমকে এক ব্যক্তির সঙ্গে টেন্ডারের কমিশন নিয়ে কথা বলতে শোনা যায়। ফোনের অন্য পাশে থাকা ব্যক্তি ৩ শতাংশ কমিশন দেওয়ার প্রস্তাব করলে মাহফুজ আলম বলেন, “কাজ কনফার্ম করে দিলে ৩ পার্সেন্ট, এটা হইলো। এখন কিছু কাজ চলতেছে, যেগুলো আমি সিক্স পার্সেন্টে করেছি। ওয়ান পার্সেন্ট মিডিলম্যান এবং ফাইভ পার্সেন্ট মিনিস্ট্রির জন্য। এগুলো ফিক্সড থাকে।”

কাজের প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, “অ্যাডভাইজর সাইন করবেন, ফিফটি পার্সেন্ট দিয়ে দিবে; সিসিজিবি পাস হবে, বাকি ফিফটি পার্সেন্ট দিয়ে দিবে।”

কথা না রাখলে ফাইল আটকে রাখার হুমকি

কমিশনের ব্যাপারে কথা ঠিক না থাকলে ফাইল আটকে দেওয়ারও হুমকি দেন মাহফুজ আলম। তিনি বলেন, “আমি ফাইল আটকে রাখব এখন। কমিটমেন্ট ঠিক না থাকলে তো এখন দেখছেন। কথা দুইরকম হইলে কিন্তু সমস্যা হয় বুঝছেন?… আমি আজকে ইজিপি করাব, করায়ে কিন্তু আমি নোয়া (চুক্তিপত্র) ঝুলিয়ে রাখব।”

তিনি আরও বলেন, “আপনি কনফার্মেশন দিবেন এরপর নোয়া। আর দুইটা ১.৫, দুইটা ১ পার্সেন্ট এগুলো কিন্তু হবে না ভাই; ১.৫ মানে ১.৫, দ্যাটস ইট।”

এই অডিও ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, এটি শুধু একজন ব্যক্তির দুর্নীতি নয়, বরং পুরো প্রশাসনিক ব্যবস্থার দুর্নীতির প্রতিফলন।

৬% কমিশনের অডিও ফাঁস, ফেঁসে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি

আপডেট সময় : ০৩:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫