ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর-৩ আসনে ত্রিমুখী লড়াই কে পাবেন ধানের শীষ? মাঠে একক জামায়াত

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 559

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-৩ (সদর) আসনে জমে উঠেছে প্রচার-প্রচারণা। ক্ষমতাসীন দল ছাড়াও বিরোধী দলগুলোর সম্ভাব্য প্রার্থীরাও পুরোদমে মাঠে নেমেছেন। এই আসনে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন।

বিএনপির একাধিক প্রার্থী

বিএনপি থেকে এ আসনে তিনজন মনোনয়নপ্রত্যাশী মাঠে আছেন। তারা হলেন- প্রয়াত নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের বড় মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহাবুবুল হাসান ভূঁইয়া পিংকু।

চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “এই আসনটি আমার আব্বার গড়া বিএনপির ঘাঁটি। আমি বিশ্বাস করি, হাইকমান্ড আমাকে ধানের শীষ প্রতীক উপহার দেবে।”

অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, “আমি দলের দুঃসময়ে কর্মীদের পাশে ছিলাম। দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে।”

মাহাবুবুল হাসান ভূঁইয়া পিংকু জানান, তিনি হামলা-মামলার শিকার হয়েও দলের জন্য আত্মত্যাগ করেছেন এবং নেতা-কর্মীদের পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছেন। তিনি আশা করেন, দল তার আত্মত্যাগের মূল্যায়ন করবে।

অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীরা

এ আসনে আরও কয়েকটি দলের সম্ভাব্য প্রার্থীরা প্রচার চালাচ্ছেন। জামায়াতে ইসলামীর হয়ে কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব এবং খেলাফত মজলিসের ফরিদপুর শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন মাঠে রয়েছেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি কামরুজ্জামান বলেন, মানুষ পরিবর্তন চায় এবং তারা ওলামাদের হাতে ক্ষমতা দেখতে চায়। ইসলামী আন্দোলনের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কে এম সারোয়ারও সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করছেন।

জাতীয় নাগরিক পার্টির জেলার যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ হোসেন জানান, তাদের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি, তবে ঘোষণা এলেই তারা পুরোদমে প্রচারণা শুরু করবেন।

ফরিদপুর-৩ আসনে ত্রিমুখী লড়াই কে পাবেন ধানের শীষ? মাঠে একক জামায়াত

আপডেট সময় : ০১:৩১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫