ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কিত স্লোগানের পর চাঁদাবাজি: গ্রেপ্তার হলেন সেই ফারজানা তমা

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 486

সম্প্রতি বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ফারজানা তমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক ভুক্তভোগী পরিবারের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সন্ধ্যায় উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার ও মামলার বিবরণ

ভুক্তভোগী রিয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে এইচএম ওসমান রেজা, তানজীল, ফারজানা তমা-সহ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করেন। তারা ভুক্তভোগীর ভগ্নিপতিকে একটি পুরোনো মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার শর্তে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

ভয়ভীতির মুখে ভুক্তভোগী পরিবার ৫ লাখ ৫০ হাজার টাকা জোগাড় করে আসামিদের হাতে তুলে দেয়। কিন্তু বাকি ৪ লাখ ৫০ হাজার টাকা না দিলে বড় ধরনের ক্ষতির হুমকি দিতে থাকে তারা।

যেভাবে গ্রেফতার হলেন

ঘটনার পর রাতেই ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর থানার সামনে থেকে সমন্বয়ক নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে পরে সমন্বয়ক তানজিল ও ফারজানা তমাকে উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার কর্মকর্তারা জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফারজানা তমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে হাজির করা হয়েছে।

ফজলুর রহমানের সঙ্গে যোগসূত্র

জানা গেছে, সম্প্রতি সেগুনবাগিচায় বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ি ঘেরাও করে স্লোগান দিয়ে যারা আলোচনায় এসেছিলেন, ফারজানা তমা তাদেরই একজন। এই দুটি ঘটনায় তিনিই যে মূল ব্যক্তি ছিলেন, তা একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বিতর্কিত স্লোগানের পর চাঁদাবাজি: গ্রেপ্তার হলেন সেই ফারজানা তমা

আপডেট সময় : ১০:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫