ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে অবরোধ: পুলিশের মামলা, দুই শতাধিক আসামি, গ্রেফতার অভিযান শুরু

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 337

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯০ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এই মামলায় আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ভাঙ্গা থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলায় যাদের নাম

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে এক নম্বর আসামি করা হয়েছে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিঞাকে (৬০)। গত শনিবার ভোরে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার দুই নম্বর আসামি হলেন হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খোকন মিয়া (৫০)।

যে কারণে মামলা

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে আসামিরা ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর সমবেত হন। তারা রাস্তায় বড় বড় গাছ ফেলে এবং টায়ারে আগুন ধরিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

পুলিশ তাদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করলে তারা তা অমান্য করে মারমুখী অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।

প্রশাসনের বক্তব্য

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, রোববার দুপুরের দিকে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “থানায় একটি মামলা হয়েছে এবং আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।”

ফরিদপুরে অবরোধ: পুলিশের মামলা, দুই শতাধিক আসামি, গ্রেফতার অভিযান শুরু

আপডেট সময় : ১০:১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫