ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে প্রাণ গেল ফরিদপুরের রেমিট্যান্স যোদ্ধার, মরদেহ ফেরাতে দিশেহারা পরিবার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 376

সংসারের স্বচ্ছলতা ফেরাতে মাত্র তিন মাস আগে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন ফরিদপুরের বোয়ালমারীর যুবক রাজিব শিকদার (৩২)। কিন্তু প্রবাস জীবনের স্বপ্নভঙ্গ হলো মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত তার পরিবার এখন তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আকুতি জানাচ্ছে।

সংসারের হাল ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

রাজিব শিকদার ছিলেন তার বাবা-মায়ের একমাত্র সন্তান। বোয়ালমারী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর পারিবারিক আর্থিক টানাপোড়েনের কারণে উচ্চশিক্ষা বাদ দিয়ে বাবার ওয়ার্কশপের দায়িত্ব নেন। কিন্তু ঋণের বোঝা এবং দারিদ্র্য থেকে মুক্তি পেতে গত ১২ জুন তিনি ওয়ার্কার ভিসায় ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় পাড়ি জমান।

গত ১২ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজিবসহ আরও দুই বাংলাদেশি নিহত হন। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের আকুতি: ‘ছেলের মুখটা শেষবারের মতো দেখতে চাই’

রাজিবের মা মমতাজ বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি শুধু শেষবারের মতো আমার একমাত্র ছেলের মুখ দেখতে চাই। আমার কলিজার টুকরার কবর যেন দেশের মাটিতেই হয়। আপনারা আমার বাবাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।”

রাজিবের বাবা আতিয়ার শিকদার বলেন, “ছেলেকে বিদেশে পাঠাতে ১৫ লাখ টাকা ঋণ করেছিলাম। এখন একদিকে সন্তানের মৃত্যুশোক, অন্যদিকে বিভিন্ন এনজিও ও ব্যাংকের ঋণের বোঝা। এর সঙ্গে যোগ হয়েছে মরদেহ দেশে ফিরিয়ে আনার জটিলতা, যার জন্য প্রায় ২১ লাখ টাকা খরচ হবে। এখন ভিটেমাটি ছাড়া আমাদের আর কিছুই নেই। সরকারের কাছে আমার আবেদন, যেন সরকারি খরচে আমার সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।”

বোয়ালমারী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ইমরান হুসাইন এবং পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলীসহ সমাজের বিত্তবানরাও রাজিবের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

প্রশাসনের আশ্বাস

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী সব ধরনের সহযোগিতা করা হবে।”

বিদেশে প্রাণ গেল ফরিদপুরের রেমিট্যান্স যোদ্ধার, মরদেহ ফেরাতে দিশেহারা পরিবার

আপডেট সময় : ০৭:৪৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫