ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ১০ টাকার ইলিশে হট্টগোল, জনরোষে প্রাণে বাঁচতে পালালেন এমপি প্রার্থী

মিজানুর রহমান ফরিদপুর:
  • আপডেট সময় : ১১:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 438

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়ে জনতার রোষানলে পড়ে কোনোমতে প্রাণে বাঁচতে পালানোর ঘটনা ঘটেছে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী রায়হান জামিলের। মঙ্গলবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলায় ইলিশ বিতরণ কর্মসূচিতে পর্যাপ্ত মাছ না থাকায় এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

মাত্র ১০ টাকায় ইলিশ, তারপর যা ঘটল

সকাল ১১টার দিকে সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ইলিশ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ১০ টাকায় ইলিশ পাওয়ার খবরে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে জড়ো হন। কিন্তু পর্যাপ্ত ইলিশ না থাকায় পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উপস্থিত জনতার মধ্যে ধাক্কাধাক্কি ও হট্টগোল শুরু হয়। জনরোষ বাড়তে থাকলে রায়হান জামিল মাছ রেখেই দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। পরে ক্ষুব্ধ জনতা তার গাড়ি আটক করলে স্থানীয় কয়েকজনের সহায়তায় কোনোমতে তিনি সেখান থেকে রক্ষা পান।

ক্ষুব্ধ জনতার প্রতিক্রিয়া

ইলিশ নিতে আসা স্থানীয় বাসিন্দারা বলেন, “আমরা ১০ টাকায় ইলিশ পাব শুনে এসেছিলাম। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম, কিন্তু মাছ পেলাম না। উল্টো মারামারি আর বিশৃঙ্খলা লেগে গেল। পরে দেখলাম প্রার্থী নিজেই পালিয়ে যাচ্ছেন।”

প্রার্থী ও পুলিশের বক্তব্য

এ বিষয়ে প্রার্থী রায়হান জামিল বলেন, “আমি মানুষের উপকারের জন্যই এই উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু অনাকাঙ্ক্ষিত ভিড় ও বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তার কারণে আমাকে দ্রুত সেখান থেকে সরে আসতে হয়েছে।”

অন্যদিকে, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, “আমি আগেই রায়হান সাহেবকে এই বিষয়ে সতর্ক করেছিলাম। তিনি আমাদের কথা না শুনেই বিতরণ কার্যক্রম চালিয়েছিলেন। পরে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

ফরিদপুরে ১০ টাকার ইলিশে হট্টগোল, জনরোষে প্রাণে বাঁচতে পালালেন এমপি প্রার্থী

আপডেট সময় : ১১:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫