ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বসতবাড়িতে অবৈধ অস্ত্র: ফরিদপুরে যৌথ অভিযানে নান্টু খান গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 2488

ফরিদপুর সদরের কোতোয়ালী থানা এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বসতবাড়ি থেকে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নুরুল আলম খান নান্টু (৬০)। তার বাড়ি থেকে তিনটি চাইনিজ কুড়াল সদৃশ অস্ত্র এবং একটি লোহার ছোরা উদ্ধার করা হয়।

অভিযান যেভাবে পরিচালিত হলো

মঙ্গলবার ভোররাতে ফরিদপুর কোতোয়ালী থানা এলাকায় রাত্রিকালীন কিলো ডিউটিতে নিয়োজিত ছিল পুলিশ ও সেনাবাহিনী। ভোর সাড়ে ৩টার দিকে চরকমলাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, স্থানীয় নুরুল আলম খান নান্টু’র বাড়িতে অবৈধ অস্ত্র মজুদ আছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে যৌথ বাহিনী ভোর ৪টা ১০ মিনিটে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটি ঘিরে ফেলে নুরুল আলম খান নান্টুকে গ্রেফতার করা হয়।

যা উদ্ধার করা হয়েছে

গ্রেফতারের পর নান্টুকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার বাড়িতে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেওয়া তথ্য অনুযায়ী, নান্টুর মালিকানাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলায় তার শোবার ঘরের খাটের নিচ থেকে লুকানো অবস্থায় চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে:

তিনটি চাইনিজ কুড়াল সদৃশ অস্ত্র, যা বাইসাইকেলের ডিস্ক ও প্লাস্টিকের পাইপ দিয়ে তৈরি।

একটি ৩৬ ইঞ্চি লম্বা লোহার ছোরা।

আদালতে প্রেরণ ও জামিনের বিরোধিতা

এ বিষয়ে মামলার বাদী এসআই (নিঃ) মোঃ হাসান সিকদার তার প্রতিবেদনে উল্লেখ করেন, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আসামী কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। তিনি জানান, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামীকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। আসামী জামিনে মুক্তি পেলে তদন্তকাজে বিঘ্ন ঘটতে পারে, তাই তিনি আসামীর জামিনের বিরোধিতা করছেন।

বসতবাড়িতে অবৈধ অস্ত্র: ফরিদপুরে যৌথ অভিযানে নান্টু খান গ্রেফতার

আপডেট সময় : ০৭:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫