ফরিদপুরে ৩০ বোতল ভারতীয় কাশির সিরাপসহ বৃদ্ধা গ্রেফতার
- আপডেট সময় : ০৪:২১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 243
ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৩০ বোতল ভারতীয় এসকফ (Eskuf) কাশির সিরাপসহ সখিনা খাতুন (৭০) নামের এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২ মে) রাতে ডিবির পক্ষ থেকে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে, গত ১ মে ফরিদপুর কোতোয়ালি থানা এলাকার ব্রাহ্মণকান্দা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিবরণ:
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন ব্রাহ্মণকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্বে ছিলেন এসআই মো. আবু কাওসার সবুজ ও সঙ্গীয় ফোর্স। এ সময় সখিনা খাতুনের কাছ থেকে ৩০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় কাশির সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সখিনা খাতুনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার বাস্তুপুর গ্রামে। তাঁর স্বামীর নাম মৃত রফিকুল ইসলাম এবং মায়ের নাম মৃত আখিরন খাতুন।
আইনগত ব্যবস্থা:
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।















