ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ‘হুন্ডি-মাদক’ অপপ্রচার মিথ্যা: প্রতিবাদে কৃষি উদ্যোক্তার সংবাদ সম্মেলন

শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ
  • আপডেট সময় : ১০:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 251

ফরিদপুরের মধুখালীতে নিজের বিরুদ্ধে ভিত্তিহীন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় কৃষি উদ্যোক্তা নাজমুল বিশ্বাস। গত ২৬ সেপ্টেম্বর একটি ফেসবুক পেজ থেকে তাঁকে ‘হুন্ডি ব্যবসায়ী ও মাদক কারবারি’ হিসেবে চিহ্নিত করে অপপ্রচার চালানো হয়।

রবিবার সকাল ১১টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে নাজমুল বিশ্বাস এর তীব্র নিন্দা জানান এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

‘অগ্রযাত্রা’ পেজে মিথ্যাচারের অভিযোগ

লিখিত বক্তব্যে উদ্যোক্তা নাজমুল বিশ্বাস অভিযোগ করেন, গত ২৬ সেপ্টেম্বর ‘অগ্রযাত্রা’ নামের একটি ফেসবুক পেজে তাঁকে নিয়ে বিভ্রান্তিকর ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে তাঁকে হুন্ডির ব্যবসা ও মাদকের কারবারের সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়—যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। শুধু তাঁকেই নয়, তাঁর আরও দুই ভাইকেও জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমন মিথ্যা তথ্য প্রচারের ফলে তাঁর প্রতিষ্ঠিত ব্যবসা এবং ব্যক্তিগত সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

প্রবাস জীবনের ইতি টেনে কৃষি ও ব্যাংকিং ব্যবসা

মিথ্যা অভিযোগের বিপরীতে নাজমুল বিশ্বাস নিজের পেশাগত জীবনের স্বচ্ছতা তুলে ধরেন। জীবিকার তাগিদে তিনি ২০১২ সালে সিঙ্গাপুরে প্রবাস জীবন শুরু করেন। পরবর্তীতে ওমানেও দীর্ঘদিন কর্মজীবন শেষে ২০২১ সালে দেশে ফিরে আসেন।

দেশে ফেরার পর তিনি বৈধ পথে অর্থ উপার্জনের লক্ষ্যে একটি গরুর ফার্ম প্রতিষ্ঠা করেন এবং ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসা শুরু করেন।

ভাইদের নিয়ে বিভ্রান্তি ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি

ভাইদের জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারের বিষয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, তাঁর ভাই ইমামুল ইসলাম মামুন ২০১৩ সাল থেকে মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপন করছেন এবং এখনও তাঁর পরিবারসহ সেখানেই অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে কিভাবে তাঁদের তিন ভাইকে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের সঙ্গে জড়িত দেখিয়ে সংবাদ প্রকাশ করা হলো, তা তাঁর বোধগম্য নয়।

সংবাদ সম্মেলনে মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে এবং বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নাজমুল বিশ্বাস এই ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচারের জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ফেসবুকে ‘হুন্ডি-মাদক’ অপপ্রচার মিথ্যা: প্রতিবাদে কৃষি উদ্যোক্তার সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫