ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে এ. কে. আজাদের পূজার উপহার: ‘মানুষের জন্য’ ১৯৯ মণ্ডপে অনুদান

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 539

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে ফরিদপুরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব। পূজার প্রথম দিনেই সদর উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতাদের নিয়ে মতবিনিময় ও প্রীতিভোজের আয়োজন করে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য এ. কে. আজাদ।

এদিনের সভায় ফরিদপুর সদরের ১৯৯টি পূজামণ্ডপের আয়োজক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আগামী দিনে কাজ ও বেকারত্ব দূরীকরণে গুরুত্ব

ফরিদপুর শহরের ঝিলটুলিতে এ. কে. আজাদের বাসভবন মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তিনি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন।

মতবিনিময়কালে এ. কে. আজাদ বলেন, “আগামী দিনে দেশকে গড়ার জন্য আগের মতো কাজ করব। বেকারত্ব দূরীকরণে অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, সংসদ সদস্য থাকাকালে তিনি জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো নিজ অর্থায়নে করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জনগণের জন্য কাজ করার ধারাবাহিকতা চান বলেও জানান।

পূজামণ্ডপ পরিদর্শনে অনুদান বিতরণ

সনাতন ধর্মাবলম্বী নেতাদের একত্র করায় তিনি সবাইকে ধন্যবাদ জানান। এ. কে. আজাদ জানান, আজ (সোমবার) থেকে আগামী বুধবার পর্যন্ত তিনি ফরিদপুর সদরের এই সকল পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং আয়োজকদের হাতে অনুদান তুলে দেবেন।

এদিন সন্ধ্যায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন ঘোষ, অ্যাডভোকেট রবীন্দ্রনাথ সাহা, প্রফেসর অসীম কুমার সাহা, বিধান কুমার সাহা, রাম দত্ত, সুকেশ সাহা প্রমুখ গণ্যমান্য ব্যক্তিরা।

ফরিদপুরে এ. কে. আজাদের পূজার উপহার: ‘মানুষের জন্য’ ১৯৯ মণ্ডপে অনুদান

আপডেট সময় : ১২:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫