ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলে ফেনসিডিল পাচার: ফরিদপুরে র‍্যাব- এর অভিযানে গ্রেফতার দুই

শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ
  • আপডেট সময় : ০৫:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 590

ফরিদপুরের মধুখালী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৬ বোতল ফেনসিডিলসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ এর একটি চৌকস দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটের সময় এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা।

গ্রেফতার ও স্বীকারোক্তি

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদক সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের পরিচয়:
নাম বয়স ঠিকানা
আলী হোসেন সরদার ৪৮ রামভদ্রপুর, কলারোয়া, সাতক্ষীরা
মনিরুল ইসলাম মাসুম ৪০ পশ্চিম আলীপুর, কোতয়ালী, ফরিদপুর
আইনি ব্যবস্থা গ্রহণ

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। এই চক্রের মূল হোতাদের চিহ্নিত করতে এবং তাদের নেটওয়ার্ক ভেঙে দিতে অভিযান অব্যাহত থাকবে।

মোটরসাইকেলে ফেনসিডিল পাচার: ফরিদপুরে র‍্যাব- এর অভিযানে গ্রেফতার দুই

আপডেট সময় : ০৫:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫