ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পাখি দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ: প্রতিবেশী গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / 480

ফরিদপুরে ছয় বছরের এক কন্যা শিশুকে পাখি দেখানোর প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই জঘন্য ঘটনায় অভিযুক্ত লম্পট প্রতিবেশী কামাল খাঁ-কে (৪২) জনতা ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে।

ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের তাইজদ্দিন মুন্সীর ডাঙ্গী গ্রামে। গত সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে শিশুটিকে ধর্ষণের পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করা হয়।

ভয়াবহ সেই মুহূর্ত:

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় কামাল খাঁ তাকে পাখি দেখানোর নাম করে পাশের একটি নির্জন টয়লেটে নিয়ে যায়। সেখানে তাকে পাশবিক নির্যাতন করে পালিয়ে যায় ওই ব্যক্তি। শিশুটির মা তাসলিমা আক্তার জানান, “আমার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে আমাকে জড়িয়ে ধরে সব বলে। তখনই আমরা চিৎকার শুরু করি এবং এলাকাবাসীকে খবর দিই।”

পিতার আর্তনাদ ও বিচার দাবি:

ভুক্তভোগী শিশুর বাবা ইজিবাইক চালক আমজাদ মোল্লা বলেন, “আমি ভাড়ায় বাইরে ছিলাম। খবর পেয়ে দ্রুত বাড়ি এসে মেয়েকে নিয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় যাই। পুলিশের সহায়তায় স্থানীয়দের নিয়ে ওই পশুটাকে ধরে ফেলেছি। আমার অবুঝ মেয়ের সাথে যা হয়েছে, আমি এর সর্বোচ্চ শাস্তি হিসেবে ওই ধর্ষকের ফাঁসি চাই।”

পুলিশের পদক্ষেপ:

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ জানান, অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (One-Stop Crisis Center) বিভাগে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

ফরিদপুরে পাখি দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ: প্রতিবেশী গ্রেফতার

আপডেট সময় : ০৩:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫