ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বতন্ত্র লড়ার ঘোষণা ব্যারিস্টার রুমিন ফারহানার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 523

দলীয় মনোনয়ন না পেলেও পিছু হটছেন না বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন তিনি।

বাবার স্মৃতি ও রাজনৈতিক চ্যালেঞ্জ:

শনিবার (২০ ডিসেম্বর) সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে রুমিন ফারহানা তাঁর বাবার রাজনৈতিক ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের ভোটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বাপ স্বতন্ত্র ছিলেন, বেটিও স্বতন্ত্র—সময়ই বলবে কপাল কেমন।” তিনি স্পষ্ট জানান, এলাকার মানুষের সিদ্ধান্তই তাঁর কাছে চূড়ান্ত এবং মার্কা যা-ই হোক, তিনি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করবেন।

সরকার ও ষড়যন্ত্র নিয়ে কড়া বার্তা:

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে রুমিন ফারহানা স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর সমালোচনা করেন। প্রার্থীদের অস্ত্র দেওয়ার প্রস্তাবের নিন্দা জানিয়ে তিনি বলেন, “এটি মূলত মব বা গণপিটুনিকে আইনি বৈধতা দেওয়ার চেষ্টা, যা দেশের জন্য অত্যন্ত দুঃসংবাদ।” এছাড়াও তিনি ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র জব্দের দাবি জানান।

নেত্রীর আদর্শ ও মনোনয়ন প্রসঙ্গ:

ব্যারিস্টার রুমিন বলেন, “আমার রাজনীতির আদর্শ বেগম খালেদা জিয়া। আমি নিজে মনোনয়ন কিনব না; আমার মনোনয়ন এলাকার ভোটারদের কাছে। তারা চাইলে আমি জয়ী হবো।” উল্লেখ্য, বিএনপি ইতিমধ্যে দুই দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি এখনো খালি রেখেছে।

শহীদ শরিফ ওসমান হাদির জানাজার প্রসঙ্গ টেনে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “হাদির পর কার নাম আছে, এই প্রশ্ন আমাদের সবাইকে নাড়া দেয়।” তিনি গণমাধ্যমকে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের আহ্বান জানান।

স্বতন্ত্র লড়ার ঘোষণা ব্যারিস্টার রুমিন ফারহানার

আপডেট সময় : ১০:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫