ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের পদ্মায় নৌকাডুবি: কাশবনের আঁটি ধরে বাবা-ছেলে

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 414

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে নৌকাডুবির পর ভাসমান অবস্থায় এক বাবা ও তার শিশু সন্তানকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

যেভাবে ঘটল উদ্ধার অভিযান:

গতকাল শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে চরভদ্রাসন থানার একটি পুলিশ টিম স্পিডবোটে করে চরাঞ্চলের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে যাচ্ছিল। চরঝাউকান্দা ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদী অতিক্রম করার সময় তারা নদীতে কিছু একটা ভাসতে দেখেন। কাছে গিয়ে পুলিশ সদস্যরা দেখতে পান, এক ব্যক্তি ও একটি শিশু খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছেন। পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে স্পিডবোটে তুলে নেয়।

জীবন বাঁচাল কাশবনের আঁটি:

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এসআই মো. রফিকুজ্জামান জানান, ওই ব্যক্তি তার ছেলেকে নিয়ে চরে কাশবন কাটতে গিয়েছিলেন। ছোট নৌকায় কাশবনের অতিরিক্ত বোঝার কারণে মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। উপায় না দেখে বাবা ও ছেলে কাশবনের আঁটি আঁকড়ে ধরে নদীতে ভাসতে থাকেন। দীর্ঘক্ষণ নদীতে ভেসে থাকায় তারা প্রচণ্ড শীত ও আতঙ্কে দুর্বল হয়ে পড়েছিলেন।

পুলিশের মানবিকতা:

উদ্ধারের পরপরই পুলিশ সদস্যরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন এবং শীতে জবুথবু বাবা-ছেলেকে কম্বল দিয়ে জড়িয়ে শরীরের তাপমাত্রা স্বাভাবিক করার চেষ্টা করেন। পরে স্থানীয় জেলেদের সহায়তায় ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নৌকাতেই তাদের নিরাপদে নিজ বাড়িতে পাঠিয়ে দেয় পুলিশ।

চরভদ্রাসন থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, “ভোটকেন্দ্র পরিদর্শনের ডিউটিতে থাকা অবস্থায় পুলিশ সদস্যরা সাহসিকতার সাথে তাদের উদ্ধার করে। তাৎক্ষণিক পদক্ষেপ না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।”

ফরিদপুরের পদ্মায় নৌকাডুবি: কাশবনের আঁটি ধরে বাবা-ছেলে

আপডেট সময় : ১০:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬