ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে বোমা উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 401

ফরিদপুর জেলা শহরের আলীপুর ব্রিজ সংলগ্ন একটি বস্তি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বোমা ও ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ব্যাগভর্তি এই বিস্ফোরক সদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ দল এলাকাটি ঘিরে রেখে বোমা নিষ্ক্রিয় করার কাজ চালাচ্ছে।

অভিযানের বিবরণ:

স্থানীয় সূত্রে জানা গেছে, আলীপুর ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত স্থানে সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি নিয়ন্ত্রণে নেয়। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে।

পুলিশের বক্তব্য:

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ব্যাগের ভেতরে ঠিক কতটি বোমা বা ককটেল রয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বোমা সদৃশ বস্তুগুলোর উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল এগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়ায় রয়েছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

ফরিদপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে বোমা উদ্ধার

আপডেট সময় : ১০:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬