ফরিদপুরে মানবপাচারে হতে উদ্ধার প্রাপ্তদের নিয়ে কর্মপরিকল্পনা শীর্ষক সভা
- আপডেট সময় : ১২:০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 293
ফরিদপুরে বেসরকারি এনজিও সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এইচডিএস) আয়োজনে ফরিদপুরে মানব পাচারে হতে উদ্ধারপ্রাপ্তদের নিয়ে কর্মপরিকল্পনা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে মানব পাচার প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা করা হয়। শনিবার শহরে গোয়ালচামটে অবস্থিত এসডিএস এনজিও কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উইনরক ইন্টারন্যাশনাল এর সহায়তায় এসডিএস এনজিওটির আশ্বাস প্রকল্পের আওতায় সিটিসি সদস্যদের নিয়ে মানবপাচার প্রতিরোধে চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং মানব পাচারে হতে উদ্ধারপ্রাপ্তদের নিয়ে কর্ম পরিকল্পনা প্রণয়ন করার বিষয়ে ব্যাক্ত করা হয়।
আশ্বাস প্রকল্পের ডেপুটি ম্যানেজার মো: মনিরুজ্জামান সভার কো-অর্ডিনেশশ ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মানব পাচারের তথ্য ও প্রতিবেদন তুলে ধরেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার মুকুল আলী। এসময় আশ্বাস প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর সামিয়া রহমান, সলকাল ফরিদপুর রিপোর্টার রাশেদুল হাসান কাজল সহ প্রকল্পের সিটিসি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।











