ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সব সমীকরণ উল্টে দিয়ে ফরিদপুর জেলা বারের সিংহাসনে বুলু

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 740

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. লিয়াকত আলী খান (বুলু)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মৃধা (জসিম)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনভর ভোট গ্রহণ শেষে গভীর রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দিনেশ চন্দ্র দাস আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

ভোটের পরিসংখ্যান ও জয়-পরাজয়

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সমিতির মোট ৩২৪ জন ভোটারের মধ্যে ৩১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ত্রিমুখী লড়াইয়ে অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু ১৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. আবদুর রশিদ পান ৯২ ভোট এবং অ্যাডভোকেট খন্দকার লুৎফর রহমান (পিলু) পান ৭৫ ভোট।

অন্যান্য পদে বিজয়ীরা

সহ-সভাপতি: ১৯০ ভোট পেয়ে প্রথম হয়েছেন অ্যাডভোকেট মতিউর রহমান নিজামী এবং ১৫৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

সাধারণ সম্পাদক: ১৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মৃধা (জসিম)।

সহ-সাধারণ সম্পাদক: ১৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন অ্যাডভোকেট মোঃ রেজাউল হোসাইন (শামীম)।

সম্পাদক (অর্থ): ১৮৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন অ্যাডভোকেট মো. ছরোয়ার হোসেন।

নবনির্বাচিত সভাপতির প্রতিক্রিয়া

বিজয় লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু বলেন, “বিগত ১২ বছরের বিরতির পর সদস্যরা আমাকে যে ভালোবাসা ও আস্থা দিয়েছেন, তার জন্য আমি সৃষ্টিকর্তা ও সকল সদস্যের প্রতি কৃতজ্ঞ। গত এক যুগে সমিতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয়েছে, এখন উপযুক্ত সময় সেদিকে নজর দেওয়ার। আমি বিশেষ করে নবীন আইনজীবীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাব।”

ফলাফল ঘোষণার পর আদালত পাড়ায় আইনজীবীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায় এবং মিষ্টি বিতরণ করা হয়।

সব সমীকরণ উল্টে দিয়ে ফরিদপুর জেলা বারের সিংহাসনে বুলু

আপডেট সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬