ফরিদপুরের সাহিত্যাকাশে নক্ষত্র পতন: শহীদুল্লাহ সিরাজী আর নেই
- আপডেট সময় : ১২:২১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 109
ফরিদপুর তথা বাংলাদেশের বিশিষ্ট লেখক, কবি ও বরেণ্য সাংস্কৃতিক সংগঠক শহীদুল্লাহ সিরাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
জানাজা ও দাফন:
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম শহীদুল্লাহ সিরাজীর নামাজে জানাজা আগামীকাল বুধবার (২২ এপ্রিল) বাদ জোহর শহরের কমলাপুর ডিআইবি বটতলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে আলিপুর পৌর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।
শোকের ছায়া:
কবি শহীদুল্লাহ সিরাজীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফরিদপুরের সাংস্কৃতিক ও সাহিত্য অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে জেলার বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দীর্ঘদিন ধরে ফরিদপুরের সাহিত্য অঙ্গনকে আগলে রাখা এই গুণী মানুষের চলে যাওয়াকে অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন স্থানীয় সাহিত্যপ্রেমীরা।



















