ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল ঢাকা উত্তর কমিটির যুগ্ম সম্পাদক ফরিদপুরের কৃতি সন্তান রাজু

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 384

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ফরিদপুরের কৃতি সন্তান মাশরুর রহমান রাজু।

শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

মাশরুর রহমান রাজু এর আগে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রদলের রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তিনি পরিচিত। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও দীর্ঘ দিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এই ছাত্রনেতা।

মাশরুর রহমান রাজু ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের মো. মতিয়ার রহমানের সন্তান।

নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রহমান রাজু এক প্রতিক্রিয়ায় জানান, “দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সর্বদা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমি কাজের মাধ্যমে দিতে চাই।”

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজসহ জেলা ও মহানগরে একযোগে ২৯টি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এসব কমিটির কোনোটি নতুন, কোনোটি পূর্ণাঙ্গ আবার কোনোটি বর্ধিত করা হয়েছে। রাজপথের সক্রিয়তা ও সাংগঠনিক দক্ষতাকে মূল্যায়ন করেই এই কমিটিগুলো গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ছাত্রদল ঢাকা উত্তর কমিটির যুগ্ম সম্পাদক ফরিদপুরের কৃতি সন্তান রাজু

আপডেট সময় : ১২:৩৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬