ফরিদপুরের এতিম মুসলিমার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৫:০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 233
ফেসবুকে লাইভের মাধ্যমে গুজব ও মব সৃষ্টি করে ফরিদপুরের নগরকান্দায় গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম শিশুকন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে আজ মঙ্গলবার (৫ মে) সকালে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান উপজেলার সাতৈর গ্রামে ওই শিশুর বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং মুসলিমার লালন-পালনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
সহায়তা প্রদান:
পরিদর্শনকালে ইউএনও এস এম রকিবুল হাসান তাৎক্ষণিকভাবে শিশুটির দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিশুটির সার্বিক বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে এবং তাকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
এ সময় উপস্থিত সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিশুটিকে নিয়মিত সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া বোয়ালমারী উপজেলা প্রকল্প কর্মকর্তা মানস ঘোষ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘটনার পটভূমি:
উল্লেখ্য, গত শুক্রবার (১ মে) রাতে জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়ায় একটি চক্র মব বা উগ্র জনতা সৃষ্টি করে ট্রাকচালক হান্নান শেখকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় আরও দুই ট্রাক হেলপার গুরুতর আহত হয়ে বর্তমানে নগরকান্দা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





















