ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সরকারি মাটি লুটে যুবকের জেল, ভেকু জব্দ

শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ
  • আপডেট সময় : ১১:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 354

ফরিদপুরের মধুখালী ও মাগুরার শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে বালু ও মাটি বিক্রির দায়ে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ মে) বিকেল ৫টার দিকে দুই উপজেলার প্রশাসনের যৌথ অভিযানে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ও অভিযান:

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. মুক্তাদির রহমান (২৮)। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মান্দারতলা গ্রামের অলিয়ার রহমানের ছেলে। আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে। এছাড়া অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকি প্রথমে অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলটি দুই উপজেলার সীমান্তবর্তী হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে বিষয়টি অবহিত করেন। পরে দুই প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ট্রলি ট্রাক ও একটি এসকে ব্র্যান্ডের ভেকু (এক্সকাভেটর) জব্দ করা হয়।

প্রশাসনের বক্তব্য:

মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জানান, ঘটনাস্থলটি মূলত মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি সরকারি জায়গা। সেখান থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ওই যুবককে আটক করে ফরিদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সাথে মাটি কাটার সরঞ্জামগুলোও জব্দ করা হয়েছে।

ফরিদপুরে সরকারি মাটি লুটে যুবকের জেল, ভেকু জব্দ

আপডেট সময় : ১১:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬