ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকায় মশক-পাঠ? ডোবাই তো শ্রেষ্ঠ ল্যাব: প্রধানমন্ত্রী

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 37

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের যৌক্তিকতা নিয়ে প্রশাসনিক মহলে এক কড়া ও নজিরবিহীন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনসহ উচ্চপদস্থ পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য প্রস্তাবিত ‘ফ্লোরিডা সফর’ নিয়ে এক তির্যক ও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সরকারপ্রধান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশি প্রতিষ্ঠান ‘ভ্যালিয়েন্ট বায়োসায়েন্স এলএলসি’-এর সম্পূর্ণ অর্থায়নে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রস্তাবিত এই সফরের মূল উদ্দেশ্য ছিল মশক নিয়ন্ত্রণ ও নিধনের আধুনিক ও উদ্ভাবনী কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা।

প্রধানমন্ত্রীর সেই আলোচিত মন্তব্য:

ফাইলটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সার-সংক্ষেপে তাঁর লিখিত মন্তব্যে উল্লেখ করেন, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’

প্রশাসনিক ও সামাজিক মাধ্যমে তোলপাড়:

প্রধানমন্ত্রীর এই বুদ্ধিদীপ্ত ও তীক্ষ্ণ মন্তব্যটি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এবং দেশের উচ্চ প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন ও আলোচনার সৃষ্টি করেছে। সচেতন নাগরিক সমাজ ও বিশ্লেষকরা প্রধানমন্ত্রীর এই অবস্থানকে সাধুবাদ জানাচ্ছেন। অনেকেই এটিকে সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফরের প্রবণতা রোধ এবং জনস্বার্থের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে একটি কঠোর প্রশাসনিক বার্তা হিসেবে দেখছেন।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এমন স্পষ্ট ও দূরদর্শী নির্দেশনার পর প্রস্তাবিত ফ্লোরিডা সফরের ফাইলটি বাতিল হতে যাচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় দাপ্তরিক পদক্ষেপ নিচ্ছে সংশ্লিষ্ট বিভাগ।

আমেরিকায় মশক-পাঠ? ডোবাই তো শ্রেষ্ঠ ল্যাব: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:৪২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬