ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে জমি বিরোধে যুবককে কোপ, হাসপাতালে ভর্তি

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • / 52

ফরিদপুরের মধুখালী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে লাল চান মন্ডল (৩৮) নামে এক যুবককে কুপিয়ে নৃশংসভাবে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামারখালী ইউনিয়নের চরকোমরপুর গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

এই ঘটনার পর শনিবার বিকালেই ভুক্তভোগী লাল চান মন্ডলের ভাবি রুলিয়া বেগম বাদী হয়ে মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হামলার নেপথ্যে ঘরের চালের পানি:

থানায় দায়ের করা লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল কামারখালী ইউনিয়নের চরকোমরপুর গ্রামের দুই পরিবারের মধ্যে। শনিবার সকালে বসতঘরের চালের বৃষ্টির পানির ফোঁটা প্রতিপক্ষের জমিতে পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের কাশেম মন্ডল, জামিরুল মন্ডল, মনিরুল মন্ডল, আজিজুল মন্ডল ও মরিয়ম বিবি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিক লাল চান মন্ডলের ওপর হামলা চালায়। তারা রামদা ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে লাল চানকে রক্তাক্ত ও গুরুতর জখম করে।

ফরিদপুরে জমি বিরোধে যুবককে কোপ, হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ১২:০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬