ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
- আপডেট সময় : ১০:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
- / 581
বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় জাকারিয়া মণ্ডল (২০) নামে মোটরসাইকেলচালক টাইলস কারখানার কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বারমাইল এলাকায় গার্ডেন ভিউয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জাকারিয়া মণ্ডল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বারইল কুটিপাড়ার রেজাউল মণ্ডলের ছেলে। তিনি বগুড়ার কাহালুর বীরকেদার এবিসি টাইলস মিলে কাজ করেন। প্রতিদিনের মতো তিনি মঙ্গলবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থলে আসছিলেন। কাহালুর বারমাইল এলাকায় গার্ডেন ভিউয়ের সামনে বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছলে অজ্ঞাত ট্রাকের চালক তাকে ধাক্কা দিয়ে পালয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাহালু থানার ওসি মাহমুদ হাসান জানান, পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। তারা এ ব্যাপারে মামলা করতে আগ্রহী নয়। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।



























