বিজয়নগরে মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা
মোঃরুবেল মিয়া বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)
- আপডেট সময় : ০৯:১৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / 244
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও মোঃ মেহেদী হাসান খান শাওন এর
সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, ওসি তদন্ত হাসান জামিল খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন, প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ, ইউপি চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরী প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



















