ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালমারীতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিরু মুন্সীর নির্বাচনী শোডাউন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
  • / 254

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শনিবার এলাকায় এক নির্বাচনী জনসভা ও শোভাযাত্রার আয়োজন করেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. হিরু মুন্সী।

বোয়ালমারী পৌর সদরের রেল স্টেশন চত্বরে ঐ দিন বিকালে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় জনসভা শেষ হলে সহস্রাধিক মানুষের শোভাযাত্রা নিয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এলাকাবাসী ও পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন হিরু মুন্সী। এর আগে তিনি প্রায় ২ শতাধিক মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে জনসভায় যোগদান করেন।

এসময় বক্তব্য রাখেন,বোয়ালমারী পৌর আওয়ামী লীগের সিনিয়র সদস্য মোহাম্মদ মাসুদুর রহমান, দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শামীম মোল্লা, আওয়ামী লীগ নেতা মোঃ মুকুল চৌধুরী, মোহাম্মদ মিলন মৃধা,ইউপি সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ।

বোয়ালমারীতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিরু মুন্সীর নির্বাচনী শোডাউন

আপডেট সময় : ০১:৩০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪