ওসি মিরাজের উদ্যোগে কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ আলোচনা
শেখ সালমান আহমেদ, ফরিদপুর প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৮:৫২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- / 186
ফরিদপুরের মধুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিরাজ হোসেনের আয়োজনে বাল্যবিবাহ,ইভটিজিং, মাদক, সাইবার অপরাধ ও কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ এপ্রিল সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া উচ্চ বিদ্যালয় চত্বরে বিদ্যালয় পরিচালনা পরষদের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বাল্যবিবাহ, ইফটিজিং, মাদক, সাইবার অপরাধ ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে বিষদ বিবরণ তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মধুখালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ মিরাজ হোসেন। আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ টিপু সুলতান,সহকারী প্রধান শিক্ষক মোঃ আঃ হান্নান, বিদ্যালয় পরিচালনা পরষদের সদস্য মোঃ আতিকুর রহমান ও শিক্ষার্থী নওরিনসহ প্রমুখ। এ সময় বিদ্যালয় পরিচালনা পরষদের সদস্য,অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।





















