ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল আহত সাবেক ছাত্রলীগ নেতার

নিজস্ব প্রতিবেদক মানিকগঞ্জ:
  • আপডেট সময় : ০৯:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • / 152

মানিকগঞ্জের শিবালয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত এক সাবেক এক ছাত্রলীগ নেতা মারা গেছেন। নিহতের নাম রাকিব মোল্লা ওরফে ডিএল রাকিব (২৬) ।

ঘটনার ৮দিন পর সোমবার (১৫ জুলাই) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রউফ সরকার।

শিবালয় উপজেলার দশচিড়া গ্রামের লাবলু মোল্লার ছেলে নিহত ডিএল রাকিব। তিনি উলাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবালয়ের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কয়েকমাস ধরে দুই পক্ষের দ্বন্দ্ব চলছিল। এর জেরে গত ৭ জুলাই সন্ধ্যায় দশচিড়া খেলার মাঠ এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার গণমাধ্যমকে বলেন, “ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল আহত সাবেক ছাত্রলীগ নেতার

আপডেট সময় : ০৯:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪