ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে কিশোর শ্রী জয়ন্ত নিহত
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০১:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- / 165
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধনতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি করে শ্রী জয়ন্ত নামে (১৫) এক বাংলাদেশি কিশোরকে হত্যা করেছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা ধনতলা সীমান্তের ৩৯৩ নং পিলার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।তবে নিহত কিশোরের মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে জানান স্বজনরা।
নিহত জয়ন্ত লাহীড়ি ধানতলা ইউনিয়নের বটতলী গ্রামের মহাদেবের ছেলে।





















