ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি মাছ ধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমার নৌবাহিনীর গুলি, নিহত ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • / 113

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক জেলের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত জেলে ওসমান (৫০) টেকনাফে শাহপরীর দ্বীপের কোনা পাড়ার বাছা মিয়ার ছেলে। তিনি পুরনো রোহিঙ্গা বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর এলাকার লোকজন ৬টি ট্রলার নিয়ে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়, এসময় মিয়ানমারের নৌবাহিনী গুলি চালায়। এতে একজন মারা যান। এছাড়া আরও দুই জন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি।

গতকাল বুধবার বিকেলে সেন্টমার্টিন দ্বীপ থেকে ৩০ কিলোমিটার ভিতরে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ৬টি বোটে এ ঘটনা ঘটে।

ট্রলার মালিক সাইফুল জানানা, বুধবার সাগরে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে গুলি বর্ষণ শুরু করে। এতে তার ট্রলারের ৩ জন গুলিবিদ্ধ হন এবং এদের মধ্যে একজন মারা যান। পরে নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ সবাইকে আটক করে। তবে বৃহস্পতিবার ওই ট্রলারটি ছেড়ে দেওয়া হয়। নিহত এবং আহত জেলেদের নিয়ে ট্রলারটি শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে যাত্রা দিয়েছে। তবে এখনও ঘাটে এসে পৌঁছায়নি।

এ ব্যাপারে বিজিবির টেকনাফস্থ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান,  সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মিয়ানমারের সীমান্তে নৌবাহিনীর গুলিতে একজন নিহত এবং আরও দুইজন আহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় বিস্তারিত খেঁজ খবর নেওয়া হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, সেন্টমার্টিনের কাছে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত ও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। ধরে নিয়ে যাওয়া জেলেদের ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। কোস্ট গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। ফিরে আসলে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :

বাংলাদেশি মাছ ধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমার নৌবাহিনীর গুলি, নিহত ১

আপডেট সময় : ০৩:০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪