কোলে করে পার্শ্ববর্তী কবরস্থানে নিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ
- আপডেট সময় : ০৮:১৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
- / 194
দিনাজপুরের বিরামপুর উপজেলার পল্লিতে সাঁওতাল পরিবারের ৫ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে শুক্রবার বিরামপুর থানায় মামলা হয়েছে। কোলে করে পার্শ্ববর্তী কবরস্থানে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করা হয়।
পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করে শুক্রবার দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
মামলা সূত্রে প্রকাশ, বিরামপুর উপজেলার গংগাদাসপুর গ্রামের সাঁওতাল (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) পরিবারের ৫ বছর বয়সি এক শিশু গত বুধবার বিকালে বাড়ির পাশে খেলছিল। এ সময় একই গ্রামের রমেশ হাঁসদার ছেলে নিরঞ্জন হাঁসদা (ভাদরা) শিশুটিকে কোলে করে পার্শ্ববর্তী কবরস্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের সময় শিশুর চিৎকারে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শিশুটি বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে শুক্রবার বিরামপুর থানায় মামলা করেছেন।





















